Family Shop Ltd

কর্মসংস্থান মূলক প্রোগ্রাম বাই Fsl

Product Code: 199

Stock: Available
TK : 600

কর্মসংস্থান মূলক প্রোগ্রাম বাই Fsl With SQSF

কর্মসংস্থান সৃষ্টি বেশি সওয়াবের কাজ
সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ। এর মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। নবীজি (সা.)-এর দোয়া পাওয়া যায়। যারা অসহায় মানুষের রিজিকের ব্যবস্থাপনার চেষ্টা করে, তাদের জন্য বিশেষ পুরস্কার রয়েছে।

যে পুরস্কার বা মর্যাদা সাধারণত ইসলামের জন্য জীবন বাজি রাখা বীর মুজাহিদরা পায় কিংবা সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ে আবার দিনের বেলায় সওয়াম পালনকারী পায়। রাসুল (সা.) বলেছেন, বিধবা ও মিসকিনের জন্য খাদ্য জোগাড় করতে চেষ্টারত ব্যক্তি আল্লাহর রাস্তায় মুজাহিদের মতো অথবা রাতে নামাজে দণ্ডায়মান এবং দিনে সিয়ামকারীর মতো। (বুখারি, হাদিস : ৫৩৫৩)

সুবহানাল্লাহ। যারা মানুষের উপকারে নিয়োজিত থাকে, মহান আল্লাহর কাছে তাদের মর্যাদা বহু গুণে বেড়ে যায়।

হাদিস শরিফে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি মানুষের উপকারে নিয়োজিত থাকে সে আল্লাহর কাছে অধিক উত্তম। (মুজামুল আউসাত : ৬/১৩৯)

তাই সুযোগ থাকলে মানুষের উপকার করার চেষ্টা করা প্রতিটি মুমিনের দায়িত্ব। মানুষের উপকার করার অন্যতম মাধ্যম হলো, কর্মসংস্থান সৃষ্টির চেষ্টা করা। কারো কর্মসংস্থানের ব্যবস্থা করার দ্বারা শুধু ব্যক্তি বিশেষের খাদ্য জোগাড় হয় না; বরং তাদের পরিবার ও আত্মীয়-স্বজনসহ বহু মানুষের রিজিকের ব্যবস্থা হয়ে যায়।

তা ছাড়া অসহায়ের খাবারের ব্যবস্থা করা, সামর্থ্য থাকলে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা রাসুল (সা.)-এর সুন্নত। তিনি কাউকে ভিক্ষা দেওয়ার চেয়ে তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়াকে বেশি পছন্দ করতেন। আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত, একদা নবী (সা.)-এর কাছে এক আনসারি ব্যক্তি এসে ভিক্ষা চাইলে তিনি জিজ্ঞেস করেন, তোমার ঘরে কিছু আছে কি? সে বলল, একটি কম্বল আছে, যার কিছু অংশ আমরা পরিধান করি এবং কিছু অংশ বিছাই। একটি পাত্রও আছে, তাতে আমরা পানি পান করি। তিনি বলেন, সেগুলো আমার কাছে নিয়ে এসো, লোকটি তা নিয়ে এলে রাসুলুল্লাহ (সা.) তা হাতে নিয়ে বলেন, এ দুটি বস্তু কে কিনবে? এক ব্যক্তি বলল, আমি এগুলো এক দিরহামে নেব।

তিনি দুইবার অথবা তিনবার বলেন, কেউ এর অধিক মূল্য দেবে কি? আরেকজন বলল, আমি দুই দিরহামে নিতে পারি। তিনি ওই ব্যক্তিকে তা প্রদান করে দুই দিরহাম নিলেন এবং ওই আনসারিকে তা প্রদান করে বলেন, এক দিরহামে খাবার কিনে পরিবার-পরিজনকে দাও এবং আরেক দিরহাম দিয়ে একটি কুঠার কিনে আমার কাছে নিয়ে এসো। লোকটি তাই করল। রাসুলুল্লাহ (সা.) স্বহস্তে তাতে একটি হাতল লাগিলে দিয়ে বলেন, যাও, তুমি কাঠ কেটে এনে বিক্রি করো। পনেরো দিন যেন আমি আর তোমাকে না দেখি। লোকটি চলে গিয়ে কাঠ কেটে বিক্রি করতে লাগল। অতঃপর সে এলো, তখন তার কাছে দশ দিরহাম ছিল। সে এর থেকে কিছু দিয়ে কাপড় এবং কিছু দিয়ে খাবার কিনল। রাসুল (সা.) বলেন, ভিক্ষা করে বেড়ানোর চেয়ে এ কাজ তোমার জন্য অধিক উত্তম। কেননা ভিক্ষার কারণে কিয়ামতের দিন তোমার মুখমণ্ডলে একটি বিশ্রি কালো দাগ থাকত। ভিক্ষা করা তিন ব্যক্তি ছাড়া অন্য কারোর জন্য বৈধ নয়। (১) ধুলা-মলিন নিঃস্ব ভিক্ষুকের জন্য; (২) ঋণে জর্জরিত ব্যক্তি; (৩) যার ওপর রক্তপণ আছে, অথচ সে তা পরিশোধ করতে অক্ষম। (আবু দাউদ, হাদিস : ১৬৪১)

উপরোক্ত হাদিসে দেখা যায়, রাসুল (সা.) একজন ভিক্ষুকের/সাহায্য চাওয়া ব্যক্তির জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে তার দরিদ্রতার গ্লানি দূর করেন। তিনি চাইলে তাকে এক-দুদিনের খাবার দিয়েও উপকার করতে পারতেন। কিন্তু তার দরিদ্রতা দূরীকরণে স্থায়ী সমাধান দেওয়ার চেষ্টা করেছেন। প্রথমত তার কাছে থাকা সম্বল দিয়েই তাকে পুঁজি তৈরি করতে সাহায্য করেছেন। অতঃপর বাজার থেকে কুঠার আনিয়ে তা স্বহস্তে হাতল লাগিয়ে তাকে প্রশিক্ষণ দিয়েছেন এবং সর্বশেষ তাকে বন থেকে কাঠ কেটে বিক্রি করার নির্দেশনা দিয়ে তার নির্দিষ্ট আয়ের ব্যবস্থা করেছেন। এভাবে নবীজি (সা.) পুঁজি, ট্রেনিং, গাইডলাইন, পরামর্শ দিয়ে এক অসহায় মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন।

অতএব বোঝা গেল যে মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করাও মুমিনের জন্য অনেক গুরুত্বপূর্ণ আমল। এটি না হলে অভাবের তাড়নায় মানুষ বহু গুনাহের কাজেও লিপ্ত হতে পারে। মানুষের ঈমান ও চরিত্র নিলামে উঠতে পারে।

তাই আমাদের উচিত, সুযোগ পেলেই মানুষের উপকার করা। বেশি বেশি দান-সদকা করা। সামর্থ্য থাকলে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা। ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারব। এই হাদিসের বাস্তব রুপরেখা ও প্রয়োগ হলো SQSF আলহামদুলিল্লাহ। এখানে রাসূল সা. এবং সকল সাহাবী তথা যিনি সাহায্য নিতে আসছেন, তার কম্বল ও পানিরপাত্র আনা, আরেকজন সাহাবীর দুই দেরহাম দিয়ে কেনা। অতপর উক্ত দেরহাম দিয়ে পরিবারের জন্য খাবার কিনা। এরপর কুরাল কেনা। এরপর গাছ কাটা। এরপর তা বাজারে বিক্রি করা। এরপর ১০ দেরহামের মালিক হওয়া থেকে শুরু করে প্রতিটি আমল SQSF বাস্তবায়ন করছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তায়ালা আমাদের সকল কাজে বরকত দান করুন, আমিন।


কর্মসংস্থান বাই ‘ফ্যামিলি শপ লিমিটেড-Family Shop ltd’

★SQSF এর উদ্যোক্তা তৈরীর ভিশন ও মিশনের ধারাবাহিকতায় আলেম ওলামা ও দ্বীনি ভাই-বোন এবং এলাকার বেকারদের জন্য খুব সহজে কর্মের জীবন সাজানোর স্মার্ট সমাধান।

নিজের প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে বা আপনার পণ্য বিক্রি করতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন।

★SQSF দারাজ.কম এর মত ই-কমার্স ব্যবসায়ীক সাইট রেডি করে দিয়েছে, আলহামদুলিল্লাহ।

এখানে প্রাথমিকভাবে সকল ধরণের বই-পুস্তক ক্রয়-বিক্রয় করা যাবে, ইনশাআল্লাহ।

২য় পর্যায়ে শপ ও সার্ভিসকে www.familyshopltd.com এ যুক্ত করে আমরা আপনার পণ্য ও সার্ভিস বিশ্বব্যাপী বিপণন করবো, ইনশাআল্লাহ।

★প্রজেক্টের নামঃ
www.familyshopltd.com

বিজ্ঞাপনঃ
★আপনি অনলাইনে ব্যবসা করেন? বা আপনি নতুন করে ব্যবসা শুরু করতে চান?

বিশেষ করে ইমাম-খতিব ও শিক্ষকদের জন্য দ্বীনি খেদমতের পাশাপাশি ফ্যামিলি শপ লিমিটেড নিয়ে আসছে ব্যবসা পরিচালনার স্মার্ট সমাধান।

ফ্যামিলি শপ তথা FS দারাজ.কম এর মত একটি ই-কমার্স বেইজ প্রতিষ্ঠান।

FS কে আমরা প্রতিনিয়ত আপডেট করে চলেছি, অতিসত্ত্বর সম্পূর্ণভাবে ব্যবসায়ীক কর্মকান্ড শুরুর জন্য প্রস্তুত করে তোলা হবে, ইনশাআল্লাহ।

আপনি ডিলারশিপ নিয়ে খুব সহজেই অনলাইন বা অফলাইনে স্মার্টভাবে আপনার ব্যবসা পরিচালনা করতে পারবেন, ইনশাআল্লাহ।

শত শত মানসম্মত পণ্যের তালিকা থেকে আপনার পছন্দের পণ্য নিয়ে ব্যবসা করার সুযোগ থাকছে। গোছানো একটি ব্যবসা হাজারো ব্যবসা থেকে

উত্তম। FS আপনার ব্যবসায়ীক পরিশ্রমকে অর্থবহ করে তুলবে, ইনশাআল্লাহ।

যেভাবে আপনি ফ্যামিলি শপ লিমিটেড এর সাথে যুক্ত হতে পারেন বা শুরু করতে পারেন?

প্রথমত আপনার পারিবারিক ও আত্নীয় স্বজনদের কেনা-কাটা এখান থেকে শুরু করতে পারেন।

দ্বিতীয়ত আপনার কোন পণ্য বা সেবা থাকলে তা আমাদের কাছে উপাস্থাপন করুন, আমরা তা ফ্যামিলি শপ এর অনলাইন প্রডাক্টের তালিকায় নিয়ে

আসবো, ইনশাআল্লাহ।

আমরা আপনার পণ্য ও সেবা আমাদের লোকবল ও সেটাপের মাধ্যমে বিশ্বব্যাপী তুলে ধরবো, ইনশাআল্লাহ।

ফ্যামিলি শপ মানেই আপনার সব প্রয়োজন এক জায়গায়। ব্যবসা ও কেনা-কাটায় আপনার স্মার্ট সমাধান।

তৃতীয়ত আপনি ফ্যামিলি শপ লিমিটেড এর মার্কেটিং বিভাগ বরাবর আবেদন করে রেজিষ্ট্রেশন কনফার্ম করে সংক্ষিপ্ত প্রশিক্ষণ নিয়ে আপনি ব্যবসা

শুরু করতে পারেন। বিস্তারিত জানতে পরিচয় দিয়ে হোয়াটসঅ্যাপে/কমচ্যাটে ম্যাসেজ করুন। 01764 444 731

ভিজিট করুন www.familyshopltd.com
★যেভাবে আলেম ও দ্বীনি ভাইদেরকে সংযুক্ত করা হবে?

★যারা টুকটাক ব্যবসার সাথে জড়িত বা ব্যবসা করতে চায় তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করে ফ্যামিলি শপ এর সাথে মুদারাবা বা মুশারাকা এর

ভিত্তিতে অথবা ম্যানেজার এর দায়িত্ব দিয়ে কাজ করার সুযোগ করে দেওয়া হবে, ইনশাআল্লাহ।

★দাওরা হাদিস/ কামিল/ মাস্টার্স শেষ করার পর একদম রেডি একটি ই-কমার্স বেইজ প্রতিষ্ঠানের সাথে একজন আলেম/ জেনারেল পড়ুয়া ব্যক্তি খুব

সহজে যুক্ত হয়ে হালাল ইনকাম নিশ্চিত করে পরিবারের পাশে দাড়াতে পারবে, ইনশাআল্লাহ।

ওলামায়ে কেরামদের মধ্যে যারা সফল উদ্যোক্তা, তাদের কার্যক্রম ও পণ্যসমূহ

ফ্যামিলি শপ লিমিটেড-Family Shop ltd’ এর মাধ্যমে বিশ্বব্যাপী তুলে ধরা হবে, ইনশাআল্লাহ।
SQSF এর উদ্যোক্তা তৈরীর ভিশন ও মিশনের ধারাবাহিকতায় আলেম ওলামা ও দ্বীনি ভাই-বোন

এবং এলাকার বেকারদের জন্য খুব সহজে কর্মের জীবন সাজানোর স্মার্ট সমাধান।

পাশাপাশি কিশোরগ্যাংসহ বিভিন্ন সামাজিক অপরাধে যুক্তদেরকে আলোর পথে ফিরিয়ে এনে কর্মদক্ষতা মূলক প্রশিক্ষণ প্রদান করে কর্মসংস্থানের স্মার্ট সমাধানের ব্যবস্থা। ব্যবস্থাপনায়-ফ্যামিলি শপ লিমিটেড.কম।

প্রশিক্ষণের মাধ্যমে যা যা জানতে ও শিখতে পারবেন?

কিভাবে ফ্যামিলি শপ লিমিটেড থেকে কেনা-কাটা করবেন? আপনার তথ্য দিয়ে একটি ইউজার একাউন্ট তৈরী করুন।

কিভাবে ফ্যামিলি শপে আপনার দোকানের একাউন্ট তৈরী করবেন?

এই লিংকে বা নিচের ছবিতে ক্লিক করুন।

এরপর আপনার তথ্য দিয়ে নিচের ফরম পূরণ করুন।

কিভাবে আপনি ফ্যামিলি শপের পণ্য বিক্রির ব্যবসার সাথে জড়িত হবেন? নিচের ফরমে তথ্য দিয়ে পূরণ করুন।

কিভাবে আপনার তৈরীকৃত পণ্য ফ্যামিলি শপের মাধ্যমে বিক্রি করবেন?

কিভাবে আপনার মাসিক লাভ/ইনকাম গ্রহণ করবেন?

কিভাবে আপনি ফ্যামিলি শপ লিমিটেড এর আউটলেট খুলবেন?

কিভাবে আপনার পণ্য বিক্রি করবেন?

কিভাবে একজন সফল ব্যবসায়ী হবেন?

Brand: কর্মসংস্থান মূলক প্রোগ্রাম বাই SQSF

No one has made any reviews yet.


Related Products


  • Img error

    প্রবাসীদের জন্য স্মার্ট কাউন্সিলিং


    6,000 Tk
    Buy
  • Img error

    স্মার্ট শিক্ষক-শিক্ষিকা প্রশিক্ষণ কেন্দ্র


    6,000 Tk
    Buy
  • Img error

    কাউন্সেলিং-সন্তান শিক্ষার্থীদের জন্য


    6,000 Tk
    Buy